বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ প্রধান সড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নতুন এই ক্যাম্পাসের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ মালিক। বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক এম আর খান। আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. গোলাম আলী ফকির, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রকৌশলী এম এ গোলাম দস্তগীর, হাবিবুর রহমান মিজান, মো. সাদেক খান, ছাত্রকল্যাণ উপদেষ্টা সাদিক ইকবাল প্রমুখ।ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট কাজী জামিল আজহারের অনুপস্থিতিতে তাঁর পাঠানো বাণী পড়ে শোনান কাজী শিহাব আনসারী আজহার। স্থপতি ইকবাল হাবিব অনুষ্ঠানে স্থায়ী ক্যাম্পাসের ভবিষ্যৎ-পরিকল্পনা উপস্থাপন করেন।