বাংলাদেশ ইএইচএস প্লাস সেন্টারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনস্টিটিউট ফর সাসটেইনেবল কমিউনিটি (আইএসসি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ইএইচএস প্লাস সেন্টারের উদ্বোধন করা হয়েছে৷ দেশের প্রথম পরিবেশ, স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণকেন্দ্রটি এ বছরের শেষের দিকে শ্রমিকদের সুরক্ষা, সাশ্রয়ী শক্তি এবং পরিবেশগত কার্যক্রমের উন্নতিতে সহায়তা করতে কারখানা ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে৷ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে আইএসসি, এনএসইউ এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সুইডেন সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ আইএসসির প্রেসিডেন্ট জর্জ হ্যামিলটন বলেন, ক্ষতিকর কার্বন নির্গমন কমানোর সঙ্গে সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষাব্যবস্থা জোরদারে বাংলাদেশে সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র তৈির করাই আইএসসি ও এর অংশীদারদের মূল লক্ষ্য৷ বিজ্ঞপ্তি৷