বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ফেয়ার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) ফল সেমিস্টার অ্যাডমিশন ফেয়ারে অতিথিরা।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) ফল সেমিস্টার অ্যাডমিশন ফেয়ারে অতিথিরা।

উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) ফল সেমিস্টার অ্যাডমিশন ফেয়ার ২০১৮। গতকাল সোমবার দুপুরে ফিতা কেটে ফেয়ারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শের মোহাম্মদ।

ফেয়ারে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর এ এন এম রফিকুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি ও ডিরেক্টর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সাইয়েদ শহিদুল বারী, রেজিস্ট্রার প্রফেসর মো. ইউসুফ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম মাহবুবুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আরশেদ আলী মাতুব্বর, ডেপুটি রেজিস্ট্রার মোরশেদুর রহমান প্রমুখ।

ফেয়ারে অংশগ্রহণ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রতি আন্তরিক। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাফল্য হচ্ছে বিশ্ববিদ্যালয়টি সরকারের সব নিয়ম-কানুন মেনে প্রতিষ্ঠার মাত্র ১২ বছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পাঠদান করাচ্ছে। ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ১৩টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, তার মধ্যে এই বিশ্ববিদ্যালয় অন্যতম।

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি অধ্যাপক কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী বলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য হলো নৈতিকতাসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা, যেন তাঁরা সমাজ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।

উল্লেখ্য, ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রাখায় বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবক এতে অংশ নেন। ফেয়ারের কার্যক্রম চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ১৪ আগস্ট পর্যন্ত ফেয়ার চলাকালীন এই সুযোগ নিতে পারবেন ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা।