বাংলাদেশ ইয়ুথ ফেস্টের চট্টগ্রাম পর্ব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ফেস্টের চট্টগ্রাম পর্ব। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদে দিনব্যাপী এ উৎসব চলবে।
আয়োজকেরা বলেন, ইয়ুথ ফেস্টের একটি অংশ হচ্ছে ধারণা প্রতিযোগিতা। ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত সামাজিক সমস্যা সমাধানসহ সাতটি বিভাগের ধারণা জমা নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে। প্রত্যেক বিভাগ থেকে একজন করে সাতজনকে সেরা নির্বাচিত করা হবে পরের পর্বের জন্য। প্রত্যেক বিভাগের বিজয়ীদের দেওয়া হবে ২৫ হাজার টাকার পুরস্কার।
অনুষ্ঠানে ধারণা প্রতিযোগিতা ছাড়াও থাকছে সাধারণ জ্ঞান, অধিবেশন ও বক্তৃতামালা। এ অংশে নিজ নিজ ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিরা খোলামেলা কথা বলবেন শিক্ষার্থীদের সঙ্গে। তরুণদের উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তাঁরা নিজেদের ব্যক্তিগত ও কর্মজীবনের নানা অভিজ্ঞতাসহ বিভিন্ন দিক সম্পর্কে জানাবেন শিক্ষার্থীদের।
এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা আইমন সাদিক, জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম, আমরা স্মার্ট সলিউশনের হেড অব বিজনেস সোলাইমান সুকান, বিএসআরএম গ্রুপের পরিচালক তেহিসন জোহাইর তাহেরালী ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তালিকাভুক্ত প্রশিক্ষক মাশাহেদ হাসান প্রমুখ।