বাংলাদেশ উন্নয়ন গবেষণা আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান অ্যাক্ট, ২০১৫-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উন্নয়ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করাই এই আইনের উদ্দেশ্য। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা এই খসড়া আইনের অনুমোদন দিয়েছে। এটিকে মূলত বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) অ্যাক্ট, ১৯৭৪-এর হালনাগাদ বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে বিগত দিনের সব সংশোধনী ও অধ্যাদেশ সন্নিবেশিত হবে। এ ছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আইনটি বাংলায় করা হয়েছে বলে তিনি জানান।