বাংলাদেশ উন্নয়ন ও সম্ভাবনার দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়, মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন উন্নয়ন ও সম্ভাবনার দেশ।’
গতকাল রোববার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলার সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।
পাবনা ভ্রমণ সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি যখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করি, তখনই বলেছিলাম, আমি সারা দেশ ঘুরে বেড়াব, বাংলাদেশকে জানব। এরই অংশ হিসেবে পাবনায় আসা।’
মজীনা বলেন, ‘আমার মনে হয়েছে, পাবনার কৃষি অর্থনীতি ভালো। এ জেলার একটি বাজারে প্রচুর পেঁয়াজ দেখেছি, যা বিস্ময়কর। তবে আমার মনে হয়েছে, এই জেলার কৃষিপণ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই।’
দুপুরের পর মার্কিন রাষ্ট্রদূত জেলার প্রাচীন ভবন শীতলাই হাউস, তারাশ ভবন, পাবনা মানসিক হাসপাতাল, পাকশী হার্ডিঞ্জ ব্রিজসহ বেশ কিছু প্রাচীন নিদর্শন পরিদর্শন করেন।