বাংলাদেশ উন্নয়ন ফোরামের সভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভা স্থগিত করা হয়েছে। আগামী ২-৩ নভেম্বর ওই সভা হওয়ার কথা ছিল। খবর ইউএনবির।গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, যথাসময়ে সভার নতুন তারিখ ঘোষণা করা হবে। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে।ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার জন্য উন্নয়ন ফোরামের সভার সময়সূচি ঠিক করা হয়েছিল।