প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেবেকা হ্যানসেন বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর আদর্শ (মডেল) উল্লেখ করে ঢাকায় তাঁর নতুন দায়িত্ব পালনে তিনি সফল হবেন বলে আশা প্রকাশ করেন। খবর বাসসের।রেবেকা বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।বৈঠককালে মোমেন রেবেকা হ্যানসেনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অনেক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বর্তমান সরকার তাদের রূপকল্প (রোডম্যাপ) অনুযায়ী কাজ করছে।