বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি সংবাদ সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য (ভিসি) এবং আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সমেঞ্চলন করেছেন। গতকাল সকাল ১০টার দিকে ভিসি আর আই এম আমিনুর রশীদ তাঁর হলরুমে সংবাদ সমেঞ্চলন করে সাংবাদিকদের জানান, ‘শিক্ষকদের পদোন্নতির নীতিমালা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের গত ২০ বছরেও পদোন্নতির সুস্পষ্ট নীতিমালা না থাকায় অনেকে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন হওয়ার পরও পদোন্নতি পাননি। আমার উদ্যোগে বঞ্চিতদের পদোন্নতি দেওয়ার জন্য সব নিয়মকানুন মেনে নিয়োগ বাছাই বোর্ডের কার্যক্রম সম্পন্ন করে ‘বোর্ড অব গভর্নর’ অনুমোদনের জন্য সভা ডাকা হয়। কিন্তু জামায়াত-বিএনপি ও স্বার্থান্বেষী মহল ওই সভা বানচালের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’ দুপুর ১২টার দিকে বাউবির শিক্ষক সমিতির কার্যালয়ে আন্দোলনকারীরা পাল্টা সংবাদ সমেঞ্চলন করেন। এ সময় পদোন্নতিসহ ২৫টি দাবি করে শিক্ষক সমিতির সভাপতি কে এম রেজানুর রহমান জানান, উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিয়ে বিজয়ী হওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতাদের বিএনপি-জামায়াত কর্মী বলে আখ্যা দেওয়া হচ্ছে। ভিসির অপসারণ ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।