বাংলাদেশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস সামনে রেখে ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’। উৎসবের উদ্যোক্তা কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। উপহাইকমিশন চত্বরে আয়োজিত এ উৎসব ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং পশ্চিমবঙ্গের বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা উপহাইকমিশনের এক কর্মকর্তা জানান, পাঁচ বছরে পা দেওয়া এবারের উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে উপস্থিত থাকবে বাংলাদেশের ২৫টি প্রতিষ্ঠান।