বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর জন্মদিনে গতকাল সকালে চট্টগ্রাম নগরের ডিসি হিলে শিশু সমাবেশের আয়োজন করে সিটি করপোরেশন। অনুষ্ঠানে শিশুদের সেলফি l ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধুর জন্মদিনে গতকাল সকালে চট্টগ্রাম নগরের ডিসি হিলে শিশু সমাবেশের আয়োজন করে সিটি করপোরেশন। অনুষ্ঠানে শিশুদের সেলফি l ছবি: প্রথম আলো

সকাল নয়টার আগেই শিশু-কিশোর আর তাদের অভিভাবকদের ভিড় জমে ওঠে চট্টগ্রাম নগরের ডিসি হিল প্রাঙ্গণে। বঙ্গবন্ধুর জন্মদিন, তার ওপর দিনটি জাতীয় শিশু দিবস। তাই অনুষ্ঠানের সভাপতিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা—সবকিছুই করেছে শিশুরা।
গতকাল শুক্রবার ডিসি হিলে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত শিশু-কিশোর সমাবেশ, আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্র ছিল এমনই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। সভাপতিত্ব করে ইমারাতুন্নেছা সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা জাহান।
অনুষ্ঠানে মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি স্বাধীন দেশ দিয়ে গেছেন। বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে। আর এ কাজ করবে আজকের শিশুরা। এ জন্য শিশুদের দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ডিসি হিলে শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়রসহ অতিথিরা l প্রথম আলো
ডিসি হিলে শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়রসহ অতিথিরা l প্রথম আলো

অনুষ্ঠান উপস্থাপনা করে নগরের পশ্চিম নাছিরাবাদ আবদুল হাকিম সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী উম্মে মালিহা। বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এম আশরাফুল আলম, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, সালেহ জহুর সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী উম্মে হাবিবা, পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী তানজিয়ান হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসনও। সকাল নয়টায় সার্কিট হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার নূর আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, নগর কমান্ডার মো. মোজাফফর আহমেদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

শিশুদের নৃত্য পরিবেশনা। নগরের ডিসি হিল থেকে তোলা ছবি l প্রথম আলো
শিশুদের নৃত্য পরিবেশনা। নগরের ডিসি হিল থেকে তোলা ছবি l প্রথম আলো

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এর উদ্বোধন করেন শহীদজায়া ও লেখিকা মুশতারী শফি। এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবের আলোচনা সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
চট্টগ্রাম প্রেসক্লাব
জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম প্রেসক্লাব। বিকেলে ক্লাবে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে একুশে পদক পাওয়ায় আবুল মোমেনকে ক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ
সংগঠনের আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রামের ডিসি হিলে শিশু সমাবেশ 

বাংলাদেশএকদিনবিশ্বকেনেতৃত্বদেবে

সকাল নয়টার আগেই শিশু-কিশোর আর তাদের অভিভাবকদের ভিড় জমে ওঠে চট্টগ্রাম নগরের ডিসি হিল প্রাঙ্গণে।বঙ্গবন্ধুর জন্মদিন, তার ওপর দিনটি জাতীয় শিশু দিবস।তাই অনুষ্ঠানের সভাপতিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা—সবকিছুই করেছে শিশুরা।

গতকাল শুক্রবার ডিসি হিলে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত শিশু-কিশোর সমাবেশ, আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্র ছিল এমনই।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।সভাপতিত্ব করে ইমারাতুন্নেছা সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা জাহান।

অনুষ্ঠানে মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।তিনি স্বাধীন দেশ দিয়ে গেছেন।বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে।আর এ কাজ করবে আজকের শিশুরা।এ জন্য শিশুদের দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান উপস্থাপনা করে নগরের পশ্চিম নাছিরাবাদ আবদুল হাকিম সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী উম্মে মালিহা।বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এম আশরাফুল আলম, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, সালেহ জহুর সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী উম্মে হাবিবা, পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী তানজিয়ান হোসেন।অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসনও।সকাল নয়টায় সার্কিট হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান।সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার নূর আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, নগর কমান্ডার মো. মোজাফফর আহমেদ।অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এতে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।এর উদ্বোধন করেন শহীদজায়া ও লেখিকা মুশতারী শফি।এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবের আলোচনা সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

চট্টগ্রাম প্রেসক্লাব

জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম প্রেসক্লাব।বিকেলে ক্লাবে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত প্রমুখ।অনুষ্ঠানে একুশে পদক পাওয়ায় আবুল মোমেনকে ক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ

সংগঠনের আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিতআলোচনা সভায় বক্তব্য দেন সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।