বাংলাদেশ এখন আর সাহায্যনির্ভর দেশ নয়: ড. দেবপ্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন আর সাহায্যনির্ভর দেশ নয়, রপ্তানিনির্ভর হয়ে উঠেছে। আগের তুলনায় বাংলাদেশের অর্থনীতি এখন অনেকটা মজবুত। গত ৪০ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে রাজনীতিবিদদের মধ্যে স্বচ্ছতা আনতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক চিন্তাভাবনা থাকতে হবে।
গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের রিসোর্স সেন্টারে বাংলাদেশের অর্থনীতিবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সম্পাদক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মাদারীপুরের সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ, সংস্থার সহসভাপতি কাজী হুমায়ুন কবির, প্রধান সমন্বকারী খান মো. শহীদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।