বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেছেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার গোপালগঞ্জ সুইমিংপুল কমপ্লেক্সে আয়োজিত দাবা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
র্যা বের মহাপরিচালক বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের বাঘা বাঘা নেতারা একে ম্যাজিক হিসেবে আখ্যা দিয়েছেন। বাংলাদেশের এ ম্যাজিকের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বুদ্ধির খেলায় বাঙালিরা সব সময় এগিয়ে থাকে মন্তব্য করে র্যাবের মহাপরিচালক বলেন, আগামী দিনে দাবা খেলায় আন্তর্জাতিক পর্যায়ে যাতে প্রতিযোগিতা করা যায়, সেই জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
আক্তার উদ্দিন মিয়া ও অ্যাডভোকেট কাজী আব্দুর রশীদ স্কুল দাবা প্রতিযোগিতায় ২৭টি স্কুলের তিন শর বেশি শিক্ষার্থী ও শহিদুল হক চুন্নু বিতর্ক প্রতিযোগিতায় গোপালগঞ্জের ৮টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোজাম্মেল হক, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, আয়োজক সংগঠন গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ প্রমুখ।