প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশ এখন মিরাক্কেল। পাকিস্তান আমলে মানুষ ছিল ক্ষুধার্ত। বর্তমানে ১৬ কোটি জনগণের এ দেশ খাদ্যে উদ্বৃত্ত। বাংলাদেশ বিদেশে চাল রপ্তানি করছে। বেড়েছে মাথাপিছু আয়। প্রতিনিয়ত অর্থনৈতিক বিপ্লব ঘটছে। বর্তমান যুগ চাকরি করার নয়, চাকরি দেওয়ার। আজকের শিক্ষার্থীরা জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেরা উদ্যোক্তা হবে। গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র গোলাম মুর্তুজা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব মো. আমিনুল ইসলাম।