বাংলাদেশ এখন যেন নেতা উৎপাদনের কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে-সেখানে বসানো বিলবোর্ডে বঙ্গবন্ধুর সঙ্গে নেতাদের ছবি থাকা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক নেতাকে আমরা চিনিও না। অনেক নতুন মুখ আছে। বিলবোর্ড দেখলে মনে হয়, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা। আসলে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুলতানা কামাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। কলেজ শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের মূলমন্ত্র কারও কণ্ঠে উচ্চারিত হয় না। ছাত্ররা বক্তব্য শুরু করে আন্তর্জাতিক রাজনীতি দিয়ে। তারপর তারা জাতীয় রাজনীতির কথা বলে। কিন্তু ছাত্ররাজনীতি, ছাত্রদের সমস্যা নিয়ে কিছু বলে না।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি বারবার ছাত্রলীগকে এই কথাগুলো বলেছি। কিন্তু ছাত্রলীগের নেতাদের কান পর্যন্ত¯কথাগুলো গেলেও চেতনায় যায় না।’