প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে এশিয়ার নতুন বাঘ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার। গতকাল শুক্রবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন পত্রিকাটি। এতে বলা হয়, এত দিন হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকে এশিয়ার বাঘ হিসেবে অভিহিত করা হতো। এখন এই তালিকায় যোগ করা হচ্ছে আরেকটি দেশের নাম, বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসছে তৈরি পোশাক খাত থেকে। তবে সরকার ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তার জন্য অন্যান্য খাতে রপ্তানি বাড়ানো প্রয়োজন।
বিজনেস ইনসাইডার