বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ৩টি চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আজ  নিরাপত্তা সহযোগিতা ও বন্দিবিনিময় চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরব আমিরাতের পক্ষে দেশটির অভ্যন্তরীণমন্ত্রী সাইফ বিন জায়েদ আল নাহিয়ান চুক্তিতে সই করেন। ছবিটি  দুবাইয়ের জাবিল প্রাসাদ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

নিরাপত্তা সহযোগিতা, বন্দিবিনিময়সহ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে।

আজ সোমবার বিকেলে বাংলাদেশের সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের প্রশাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মধ্যে বৈঠক শেষে এ চুক্তিগুলো সই হয়। খবর বাসসের।

চুক্তিগুলো হচ্ছে, ইউএই সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, দণ্ডিত বন্দিবিনিময় এবং ঢাকায় ইউএই দূতাবাস নির্মাণে জমি হস্তান্তর।

প্রথম দুটি চুক্তি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ইউএইর অভ্যন্তরীণমন্ত্রী সাইফ বিন জায়েদ আল নাহিয়ান এবং অপর চুক্তিটিতে সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ইউএইর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।