বাংলাদেশ ও জার্মানির মধ্যে হূদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. আলবার্ট কুনজে বলেন, খুলনার যোগাযোগব্যবস্থা, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ সার্বিক উন্নয়নে জার্মানি সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশ ও জার্মানির মধ্যে হূদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক অব্যাহত থাকলে ভবিষ্যতে খুলনা তথা বাংলাদেশের প্রতি জার্মানির সহযোগিতার হাত আরও সম্প্রসারিত হবে।
গতকাল রোববার বেলা ১১টায় খুলনা নগর ভবনের সভাকক্ষে জার্মান ফিন্যান্সিয়াল প্রজেক্ট বাস্তবায়ন বিষয়ে এক মতবনিমিয় সভায় এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। খুলনা সিটি করপোরেশন (কেসিনি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেসিসির প্যানেল মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন প্রমুখ।
রাষ্ট্রদূত খুলনাকে সম্ভাবনাময় নগর হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনজনিত কারণে বেশ ঝুঁকিপূর্ণ। এ জন্য বাস্তব পরিস্থিতি বিবেচনা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা দরকার। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম। এ জন্য নির্মাণাধীন সেতটুি খুলনার সার্বিক উন্নয়নে পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে খুলনার অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। এ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য পদ্মা সেতুর বাস্তবায়ন, খুলনা বিমানবন্দর নির্মাণ ও মংলা বন্দরের আধুনিকায়ন দরকার। কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার ও নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প উপপরিচালক হামিদুল হক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে খুলনা মহানগরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। এর আগে জার্মান রাষ্ট্রদূত নগরের রূপসা ঘাট, রূপসা পাইকারি কাঁচা বাজার, মাছ বাজার, ৪ ও ৫ নম্বর মাছ ঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন।