বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রসচিবদের বৈঠক ১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিনা-মোদি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবেরা আগামী ১ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আলোচনায় বসছেন। ওই বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ৩১ জানুয়ারি নয়াদিল্লি যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার পাশাপাশি শহীদুল হক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভারতের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্করের আমন্ত্রণে নয়াদিল্লি যাচ্ছি। এ সময় ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে।’