বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে বিমান যোগাযোগ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরিভিত্তিতে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে বিমান যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে জাতীয় উন্নয়ন পরিষদের (এনডিসি) বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। খবর বাসসের।মানিক সরকার বলেন, বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন জরুরি। কেন্দ্রীয় সরকারের ১১তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতির মধ্য-মেয়াদি পর্যলোচনার লক্ষ্যে এনডিসির এই বৈঠক। বৈঠকে ভারতের ২৮টি প্রদেশের মুখ্যমন্ত্রীরা যোগ দিয়েছেন। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী এনডিসির চেয়ারম্যান।বৈঠকে মানিক সরকার বলেন, দেশ ভাগের আগে গোমতী-মেঘনা নৌ-পথের মতো যেসব অভ্যন্তরীণ নৌপথ চালু ছিল, সেগুলো আবারও চালু করা দরকার। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এসব প্রচেষ্টা দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।