বাংলাদেশ ও ভারতের হাইকমিশনার ৫ জুন সাবরুম সফরে যাচ্ছেন
বাংলাদেশ ও ভারতের হাইকমিশনার ৫ জুন ত্রিপুরায় সফর করবেন। সফরকালে তাঁরা ত্রিপুরার সাবরুমে ফেনী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থলসহ সীমান্তে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী গত বুধবার এ কথা জানান।ঢাকার উদ্দেশে দেশত্যাগের আগে গত বুধবার মন্ত্রী জিতেন্দ্র বলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং ভারতে বাংলাদেশি হাইকমিশনার তারিক এ করিম উভয় দেশকে সংযোগকারী ফেনী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করবেন। সাবরুম ত্রিপুরার দক্ষিণ এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে অবস্থিত। তিনি আরও জানান, দুই কূটনীতিকের সফরের পর ৯ জুন উভয় দেশের যুগ্ম সচিব পর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধিদল সেখানে সফর করবে। তাঁরা প্রস্তাবিত চারটি সীমান্ত হাট এবং বিদ্যমান ল্যান্ড কাস্টম স্টেশনগুলো (এলসিএস) পরিদর্শন করবেন। সফরের লক্ষ্য হবে অবকাঠামোগত উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ।গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী ইন্দো-বাংলা বাণিজ্য মেলায় অংশ নিতে ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্রর নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল গত বুধবার ঢাকায় আসে। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন ত্রিপুরার মুখ্য সচিব এস কে পান্ডে। ভারতের মেঘালয় ও অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রীসহ উত্তর-পূর্ব এলাকার আটটি রাজ্যের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারাও এ মেলায় যোগ দেবেন। টাইমস অব ইন্ডিয়া।