বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি-সম্পর্কিত বিভিন্ন খাত বিশেষ করে যৌথ উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।বাংলাদেশে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নগুয়েন ভান থাট গতকাল রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্বারোপ করেন। খবর বাসসের।শেখ হাসিনা দুই দেশের মধ্যকার বিদ্যমান ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের নেতাদের পারস্পরিক সফর ও মনোযোগ বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক হবে।প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প, আইটি, জাহাজ তৈরি, কৌটাজাত ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প, চামড়াজাত খাত, কৃষি, বনায়ন ও ওষুধ খাতে পরস্পরকে সহায়তা প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান।রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহিদুজ্জামান, প্রস সচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান উপস্থিত ছিলেন।