ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শুক্রবার আসাম সফর করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সম্পর্কের উন্নতির মাধ্যমে তাঁরা উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলোকে মোকাবিলা করতে চান।মনমোহনের আসাম সফরের সময় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার একটি অংশের ডাকে রাজ্যে বন্ধ্ পালিত হয়।গত রাতে বিবিসি বাংলার খবরে বলা হয়, আসামের রাজধানী গোয়াহাটিতে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সম্পর্কের উন্নতির মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলোকে মোকাবিলা করতে চায় সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছেন তিনি। আর আগামী মাসে মিয়ানমার সফরে যাবেন।মনমোহনের সফরকে ঘিরে আসাম রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন যে গোষ্ঠী ভারত সরকারের সঙ্গে আলোচনার বিরোধিতা করছে, তারা রাজ্যে বনেধর ডাক দিয়েছিল।