বাংলাদেশ ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট আজ থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিট পেইন্ট বাংলাদেশ ওপেন স্কোয়াশ আজ রোববার থেকে চট্টগ্রাম ক্লাবে শুরু হচ্ছে। এতে ১০টি দল অংশগ্রহণ করবে।
গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। স্কোয়াশে অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ বিমানবাহিনী ফোর্স, ক্যাডেট কলেজ ক্লাব, চট্টগ্রাম ক্লাব, হোটেল পূর্বাণী, এস এম সিকিউরিটিজ, নৌবাহিনী, বসুন্ধরা গ্রুপ, কসমস গ্রুপ, গুলশান ক্লাব, বালিছড়া ভেলী ক্লাব।
৮ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানারআপ দল পাবে ২৫ হাজার টাকার নগদ পুরস্কার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম ক্লাবের মেম্বার ইন চার্জ মোহাম্মদ সায়েদুল আনোয়ার। বক্তব্য দেন ক্লাব চেয়ারম্যান ডা. ওমর ফারুক ইউসুফ, স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ, প্রচার কমিটির আহ্বায়ক জাহিদুল করিম প্রমুখ।