বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পেল ৬,১২৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০১৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৬ হাজার ১২৫ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১০৮ জন, এ-গ্রেডে ৫৩৫ জন, বি-গ্রেডে ৭৮৪ জন, সি- গ্রেডে ১১৫০ জন এবং বিশেষ গ্রেডে ৩ হাজার ৫৪৮ জন বৃত্তি পেয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর র্যা ঙ্কিন স্ট্রিটে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সংগঠনটির শিক্ষা সম্পাদক মো. ফারুক হোসেন এই ফল ঘোষণা করেন। ২০১৫ সালের ২০ ও ২১ ডিসেম্বর সারা দেশের ৭৪টি কেন্দ্রে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৪২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান আবদুল বাকী। সংগঠনের মহাসচিব মনোয়ারা ভূঞা, যুগ্ম মহাসচিব মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, প্রচার সম্পাদক আবদুল আলীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।