বাংলাদেশ কৃষক সমিতির দ্বাদশ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নতুন কমিটি নির্বাচনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ কৃষক সমিতির দ্বাদশ সম্মেলন। গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর পৌরসভার কবি জসীমউদ্দীন হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৫৫ সদস্যবিশিষ্ট এই কমিটি চার বছরের জন্য দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মোর্শেদ আলী ও কাজী সাজ্জাদ চন্দন পুনর্নির্বাচিত হয়েছেন।
সকাল সাড়ে ১০টায় কবি জসীমউদ্দীন হলে প্রতিবেদন প্রকাশ অধিবেশন অনুষ্ঠিত হয়।