বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত শনিবার রাতে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের আন্ত-লেভেল ফুটবল খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শনিবার বিকেলে ওই অনুষদের প্রথম ও দ্বিতীয় লেভেলের মধ্যকার ফুটবল খেলায় গোল হওয়া না-হওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় লেভেলের শিক্ষার্থীদের আঘাতে প্রথম লেভেলের শিক্ষার্থী রবিন আহত হন। পরে তৃতীয় লেভেলের শিক্ষার্থীরা দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দিলেও রাত নয়টার দিকে প্রথম ও দ্বিতীয় লেভেলের শিক্ষার্থীদের মধ্যে জব্বার মোড়ে সংঘর্ষ বাধে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার নাথ বলেন, তদন্ত কমিটি গঠন করে এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনওর প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
দুর্নীতি, অনিয়ম ও দুর্ব্যবহারসহ নানা অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও তাঁদের কর্মী-সমর্থকেরা গতকাল রোববার ওই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী অনেকে জানান, ইউএনওর কার্যালয় অবরোধ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিছিল-সমাবেশ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ প্রথমে কর্মসূচি পালনে বাধা দিলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ সরে গেলে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে ইউএনওর কার্যালয়ের মূল দুটি ফটক তালাবদ্ধ করে রাখা হয়।
সমাবেশে কয়েকজন ইউপি চেয়ারম্যান ইউএনওর অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমাবেশে অংশ নেওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন লতিবাবাদের আবদুর রাজ্জাক, রশিদাবাদের সিরাজ মিয়া, মহিনন্দের নুরুল হুদা, বিন্নাটির শফিকুল ইসলাম, মারিয়ার সালাউদ্দিন আহমেদ, চৌদ্দশতের আবদুল করিম ও বৌলাইয়ের তোফাজ্জল হোসেন।
তবে ইউএনও সুব্রত পাল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।