বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৮ আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৬১ সালের এই দিনে ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২০০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকেই কৃষি, শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখছে। এ ছাড়া দেশের দুটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় চত্বরেই অবস্থিত।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা আবুল খায়ের চৌধুরী বলেন, শোকের মাসে জাঁকজমকভাবে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয় না। আগামী ২৯ অক্টোবর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় দিবসটি পালন করা হবে।