বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এবারের সমাবর্তনে স্নাতক পর্যায়ে ১ হাজার ৯১৯ জন, স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার ৮৫১ এবং পিএইচডি ডিগ্রিধারী ৩৮ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন।