বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধিরা প্রথম আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা।

তাঁরা ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং খণ্ডকালীন সাংবাদিক। পড়াশোনার ফাঁকে বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁরা আজ বুধবার এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা জিটিআইয়ে প্রশিক্ষণ নিচ্ছেন উন্নয়ন, গবেষণা, অনুসন্ধানী ও ক্রীড়া সাংবাদিকতার ওপর। প্রথম আলোতে তাঁরা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। দেখা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রথম আলো সম্পাদক বলেন, ‘কৃষি বিষয়ে পড়াশোনা করেও সাংবাদিকতার যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশের উন্নয়নে কৃষির ভূমিকা বিশাল এবং কৃষিশিক্ষায় বাংলাদেশে কৃষিবিশ্ববিদ্যালয়ের ভূমিকাও গৌরবোজ্জ্বল। কৃষিশিক্ষায় শিক্ষিত তরুণ-তরুণীরা উন্নয়ন সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
এর আগে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধিদের প্রথম আলোর সংবাদ পরিবেশনাসহ নানা বিষয় সম্পর্কে জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক ও পরামর্শক সম্পাদক কামাল আহমেদ।
প্রথম আলো কার্যালয় পরিদর্শনে আসা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা হলেন ইমরুল কায়েস মির্জা কিরণ (ইন্ডিপেনডেন্ট), মো. হাতেম আলী (নিউ এজ), শাহীদুজ্জামান সাগর (প্রথম আলো), এস এম আশিফুল ইসলাম (যুগান্তর), আহাদ আলম শিহাব (সমকাল), আরিফুল ইসলাম (নয়া দিগন্ত), মো. ইউসুফ আলী (আলোকিত বাংলাদেশ), মোফাজ্জল হোসেন মায়া (জনকণ্ঠ), মাহ্দী হাসান (ডেইলি সান), নাজিব মুবিন (ইত্তেফাক), মো. আশরাফুল আলম (ইনকিলাব), মো. আউয়াল মিয়া (সংবাদ), অমিত মালাকার (সময় প্রতিদিন), মুসফিকুর রহমান সফাত (অবজারভার), আবুল বাশার মিরাজ (কালের কণ্ঠ), মো. নাবিল তাহমিদ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মো. শাহীন সরদার (ভোরের পাতা)। ছাত্রদের সঙ্গে ছিলেন জিটিআইয়ের শিক্ষক অধ্যাপক মো. মোজাহার আলী, মাছুমা হাবিব, এ কে এম রফিকুল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক দীন মোহাম্মদ দীনু।