বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি কমোডর এস এ এম এ আবেদীনের স্থলাভিষিক্ত হয়েছেন।রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন ১৯৫৯ সালের ১ জানুয়ারি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জেলার সিটি কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। যুক্তরাজ্যের ব্রিটেনিয়া রয়্যাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করার পর তিনি ১০ ডিসেম্বর ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালক সিভিল মিলিটারি রিলেশনস (সিএমআর) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৬ মার্চ কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন। আইএসপিআর।