বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৩৪ রানে হারায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারাসহ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।