বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত জয়ে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রেস) মাহবুবুল হক শাকিল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর বোন শেখ রেহানা গণভবনে টেলিভিশনে খেলা দেখেন। বাংলাদেশ দলের জয়ের পর তাঁরা গণভবনের কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ উদ্যাপন করেন। এই অবিস্মরণীয় জয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।