বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ম্যাচ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে গতকাল ভারতকে হারানোয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবির।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। পৃথক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী ভারতের বিরুদ্ধে এই জয়ের জন্য খেলোয়াড়, কোচ, ম্যানেজার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই দিবারাত্রির ম্যাচে বাংলাদেশ ৭৯ রানে হারায় ভারতকে।