বাংলাদেশ গণিত সমিতির সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গণিত সমিতির ২০১৪-১৫ কার্যকরী সংসদের দ্বিতীয় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান গণিত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণিত সম্মেলন, ২০১৫ সালের কর্মপরিকল্পনা, বাজেট আলোচনা ও ষাণ্মাসিক গণিত বুলেটিন ছাপানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানু।
সমিতির মহাসচিব অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক অমূল্য চন্দ্র মন্ডল, লায়ন মো. আকতার উজ জামান, মনিরুল আলম সরকার, সালমা পারভীন, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেললাহ, অধ্যাপক মো. বাবুল হাসান, মো. সওকত আলী, গোলাম মোস্তফা, রেহেনা নাসরীন, কাজী মো. খায়রুল বাশার ও হেনা রাণী রায়। বিজ্ঞপ্তি