বাংলাদেশ-গ্রিস চেম্বারের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন কমিটি গঠিত হয়েছে। চেম্বারের বার্ষিক সাধারণ সভায় এসিআই সল্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিন স্পিনিংয়ের পরিচালক মাহমুদুর রহমান।
সিনিয়র সহসভাপতি হয়েছেন কাজী মনসুর-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান ও অর্থ সম্পাদক মো. শাহাজাহান শিপন এবং সদস্য নির্বাচিত হয়েছেন নুরুল আলম ও সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।