বাংলাদেশ-চীন পাঁচটি চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আজ সোমবার পাঁচটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে আজ দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বাসসের।
পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাচালিত বিদ্যুত্ উত্পাদনকেন্দ্র নির্মাণসহ ৫টি চুক্তি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।