বাংলাদেশ জনসংযোগ সমিতির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবে গত শনিবার কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠার ৩৮তম বার্ষিকী উদ্যাপন করেছে বাংলাদেশ জনসংযোগ সমিতি। এ সময় দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জনসংযোগ সমিতির সভাপতি মোস্তফা-ই-জামিল, মহাসচিব মনিরুজ্জামান, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ জনসংযোগ সমিতি ১৯৭৯ সালের ২২ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সমিতি জনসংযোগ ও ব্র্যান্ডিং পেশার উৎকর্ষে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি