বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বোচ্চসংখ্যক সেনাসদস্য প্রেরণকারী দেশ। বিশ্বে ৬৫টি মিশনে প্রায় এক লাখ শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশের সেনাসংখ্যা ১০ হাজারের বেশি। এ ছাড়া ৪৫টি মিশনে অংশগ্রহণকারী প্রতি ১০ জনে বাংলাদেশের একজন সেনা সক্রিয়।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানান। গত বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মিলনায়তনে মিশনের প্রেস শাখা সাংবাদিকদের জন্য নৈশভোজের আয়োজন করে। নিউইয়র্কে কর্মরত বিভিন্ন বাংলা পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল বৃহস্পতিবার বলা হয়, শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে গত তিন বছরে বাংলাদেশের আয় হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেকেন্ড কমিটি (অর্থনীতিবিষয়ক) ও বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমের জন্য গঠিত পিস বিল্ডিং কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশ ৬৫টি কমিটির কো-চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। তথ্য বিবরণী।