বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আদিবাসী এলাকার জেলা কাউন্সিলের নির্বাচন ঘিরে বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত বন্ধ (সিল) করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিলের ৩০ আসনের নির্বাচন হবে আগামী ৩ মে। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে রাজ্যের চার জেলার সীমান্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন।