বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে ব্রুনাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নেবে ব্রুনাই। বাংলাদেশে নিযুক্ত দেশটির বিদায়ী হাইকমিশনার হাজি আবদুল রাজাক বিন হাজি মোহাম্মদ হুসেইনি গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, ব্রুনাইয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে দক্ষ ও আধা দক্ষ আরও বাংলাদেশি শ্রমিকের কাজের সুযোগ রয়েছে। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বিদায়ী বৈঠকে মোহাম্মদ হুসেইনি এসব কথা বলেন। খবর ইউএনবির।