বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য নিতে প্রস্তুত জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, জাহাজসহ আরও বেশি পরিমাণে পণ্য আমদানির জন্য জার্মানি প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত আলব্রেখট কনসে। গত মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ কথা জানান।বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে খুব দ্রুত শিল্পের বিকাশ হচ্ছে। এখানকার অর্থনীতি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী।’জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হিসেবে ভবিষ্যতে জার্মানিতে পণ্যের বাজার আরও সম্প্রসারিত হবে। তিনি মত দেন, বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিকস, ওষুধসহ বিভিন্ন পণ্য বিপুল পরিমাণে নেওয়ার পদক্ষেপ জার্মানি নিতে পারে।