বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিচ্ছে জাতিসংঘ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিচ্ছে জাতিসংঘ। দক্ষিণ সুদানের জন্য পদাতিক বাহিনীর ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষী দল চেয়েছে তারা। বাংলাদেশ প্রস্তাবটি আমলে নিয়ে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
নিউইয়র্ক জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) নুর এলাহি মিনা স্বাক্ষরিত এক বার্তায় গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, জাতিসংঘ সদর দপ্তরের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন থেকে বাংলাদেশ মিশনকে চিঠি দিয়ে শান্তিরক্ষী নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।