বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় পাপুয়া নিউ গিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে পাপুয়া নিউ গিনি। ঢাকা সফররত দেশটির শ্রম ও শিল্পবিষয়কমন্ত্রী মার্ক মাইপাকাই গতকাল বুধবার প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাফর আহমেদ খানের সঙ্গে সাক্ষাত্ করে এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে মার্ক মাইপাকাই বাংলাদেশ থেকে গ্যাস উত্তোলন ও নির্মাণ খাতে শ্রমিক এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেওয়ার আগ্রহের কথা জানান। এ জন্য দেশটিতে একটি অনারারি কনসাল কার্যালয় খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।জাফর আহমেদ খান প্রথম আলোকে জানান, বাংলাদেশের চেয়ে প্রায় পাঁচ গুণ বড় পাপুয়া নিউ গিনির লোকসংখ্যা মাত্র ৬০ লাখ। দেশটিতে সম্প্রতি গ্যাস উত্তোলন শুরু হওয়ায় নির্মাণ খাতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।