বাংলাদেশ থেকে নেপালে ঘাঁটি সরিয়ে নিয়েছে ভারতীয় জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান মুজাহিদিনের জঙ্গিরা বাংলাদেশ থেকে তাদের ঘাঁটি নেপালে সরিয়ে নিয়েছে। সম্প্রতি এই সংগঠনের গ্রেপ্তার হওয়া সদস্য সালমান আহমেদ ওরফে ছটু ভারতীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস্ অব ইন্ডিয়ায় গত বুধবার প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়। ভারতের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি সালমানের বাড়ি উত্তর প্রদেশের আজমগড়ে। তাঁকে সম্প্রতি উত্তর প্রদেশের নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।সালমানকে জিজ্ঞাসাবাদকারী একজন গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে টাইমস্ অব ইন্ডিয়ার খবরে বলা হয়, জিজ্ঞাসাবাদে সালমান বলেছেন, কয়েক মাস ধরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ব্যাপক অভিযানের মুখে ভারতীয় জঙ্গিরা বাংলাদেশ থেকে নেপালে ঘাঁটি স্থানান্তরিত করেছে। গত ফেব্রুয়ারিতে ভারতের উত্তর প্রদেশে গ্রেপ্তার হওয়া ইন্ডিয়ান মুজাহিদিনের আরেক জঙ্গি শেহজাদ আহমেদও জিজ্ঞাসাবাদে একই রকম তথ্য দেন।