বাংলাদেশ থেকে পাচার হওয়া কচ্ছপ, ঘড়িয়াল ব্যাংককে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া ৪৩১টি বিলুপ্তপ্রায় সরীসৃপ থাইল্যান্ডের ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে ধরা পড়েছে। গত বুধবার থাইল্যান্ডের শুল্ক বিভাগ একটি লাগেজ থেকে এগুলো উদ্ধার করে। তবে লাগেজটির মালিককে গ্রেপ্তার করতে পারেনি সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এএফপি ও এপি জানায়, উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় ঘড়িয়াল ও কয়েক ধরনের কচ্ছপ (স্টার টারটেল ও মাড টারটেল)।এর আগে গত বছরের সেপ্টেম্বরে ব্যাংকক বিমানবন্দরেই বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া প্রায় এক হাজার কচ্ছপ উদ্ধার করা হয়। এ ছাড়াও গত বছরের ২৪ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮০টি স্টার টারটেলসহ পীর মোহাম্মদ নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছিল শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।এশিয়া অঞ্চলে বন্য প্রাণী পাচারের কেন্দ্র হলো থাইল্যান্ড। পাচারকারীরা বিভিন্ন বিলুপ্তপ্রায় বন্য প্রাণী এখানে এনে চড়া দামে বিক্রি করে।গত বছর ঢাকায় গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক পীর মোহাম্মদ জানিয়েছিলেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বিলুপ্তপ্রায় প্রাণী পাচার অনেক বেশি নিরাপদ বলে তাঁরা এ পথটি ব্যবহার করেন। প্রাণীগুলো মূলত ভারত থেকে আনা হয়।