বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক নেবে লেবানন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম, কর্মসংস্থান ও বৈদেশিক কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লেবানন সরকার বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক পরিচ্ছন্নতা-শ্রমিক ও গৃহকর্মী নেবে। পাঁচ দিনের লেবানন সফর শেষে দেশে ফিরে গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা জানান। চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ৯ মার্চ তিনি লেবানন সফরে যান। খবর বাসসের।শ্রমমন্ত্রী বলেন, লেবাননে বর্তমানে ৩০ হাজার নারীশ্রমিক রয়েছেন। কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় তাঁদের কেউ কেউ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত ১৪ হাজার প্রশিক্ষিত নারীশ্রমিক লেবাননে কাজ করতে গিয়েছেন।শ্রমমন্ত্রী বলেন, সেখানে কর্মরত বাংলাদেশিদের ব্যাপারে লেবানন সরকারের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। যেসব বাংলাদেশি দীর্ঘদিন লেবাননে অবস্থান করেও বৈধতা পাননি, তাঁদের সে দেশের সরকার বৈধতা দেবে বলেও তিনি জানান।সফরকালে শ্রমমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রী শাদ হারিরি, পররাষ্ট্রমন্ত্রী আলী আল সামি ও শ্রমমন্ত্রী বুট্রোস হার্বের সঙ্গে পৃথক বৈঠক করেন।