বাংলাদেশ ধনুষ্টঙ্কারমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ এখন ধনুষ্টঙ্কারমুক্ত। এ বিষয়ে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বীকৃতি পেয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। পরিবার পরিকল্পনা বিশেষ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, কলম্বোয় অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশকে ধনুষ্টঙ্কারমুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওই সম্মেলনে বাংলাদেশকে এ সাফল্য অর্জন করায় একটি সনদ দেওয়া হয়।