বাংলাদেশ নিয়ে সিনেট কমিটির বক্তৃতায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অধিকার ও রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে না পারায় বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির কাছে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেছেন নিশা দেশাই বিসওয়াল। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনীত নিশা দেশাই গতকাল শুক্রবার সিনেটে এ বক্তব্য দেন। প্রথা অনুযায়ী ওই পদে মনোনীত ব্যক্তি চূড়ান্ত নিয়োগ পাওয়ার আগে সিনেটের বৈদেশিক কমিটিতে বক্তব্য উপস্থাপন করেন।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই।
নিশা দেশাই বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের অগ্রগতির কারণে মার্কিন প্রশাসন বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখছে। তবে শ্রমিক অধিকার ও রাজনৈতিক অচলাবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি পর্যুদস্ত হওয়ায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।’