প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওসমান ও পেট্রল ক্রাফট বানৌজা মধুমতী কার্যক্রম শুরু করেছে। বানৌজা মধুমতী ১৫ মে এবং বানৌজা ওসমান গতকাল সোমবার থেকে কার্যক্রমের অংশ হিসেবে ভূমধ্যসাগরে টহল শুরু করেছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওসমান ও মধুমতী গত ১২ এপ্রিল লেবাননের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে ৭ মে লেবাননের বৈরুত বন্দরে পৌঁছায়। আইএসপিআর।